প্রিয় ভাই ও বোনেরা,
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আশা করি ভাল আছেন। রমযানের আগমনের সাথে সাথে প্রত্যেক বছর আমরা আপনাদের খিদমতে আবেদন পেশ করে থাকি। এ মহিমান্বিত মাসে সারা দুনিয়ার মুসলমানরা রাসুলুল্লাহর (স.) সুন্নাহ অনুসরণ করে যাকাতসহ অন্যান্য দান-খয়রাতের মাধ্যমে গরীব-অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন। মসজিদ কাউন্সিল গরীব-দুঃখী মানুষের দারিদ্র্য ও কষ্ট লাঘবে বিভিন্ন কর্মসূচী বাস-বায়ন করছে। রমযান মাসে আপনারা বেশি বেশি সাহায্য করুন। বিগত কয়েক বছর ধরে আপনাদের যাকাত ও অনুদান মসজিদ কাউন্সিলের তহবিলের প্রধান উৎসে পরিণত হয়েছে আলহামদুলিল্ল্লাহ।
আল্লাহর মেহেরবানীতে আপনাদের দান গরীব-দুঃখী মানুষের উপকারে আসছে। গরীব মানুষের কল্যাণ ও দারিদ্র্য বিমোচনে যাকাত ভিত্তিক ‘হাসানা’ কর্মসূচী একটি নতুন মডেলের রুপ নিয়েছে।
চিলড্রেন ওয়েলফেয়ার প্রোগ্রাম [সিডব্লিউপি] এতিম, বঞ্চিত ও পরিত্যাক্ত শিশুদের জীবন, জীবিকা, স্বাস্থ্য, শিক্ষা এবং অধিকার প্রতিষ্ঠায় নিরন-রভাবে ভূমিকা রাখছে। বিভিন্ন সচেতনতা ও প্রচারণামূলক কর্মসূচী বেগবান হচ্ছে। হতদরিদ্র মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ এগিয়ে চলছে। ইমামগণ নামাযের পাশাপাশি সমাজ গড়ার কাজে নেতৃত্ব দিতে পারেন সেজন্য তাদেরকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসার জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচী বাস্ত-বায়ন করছে মসজিদ কাউন্সিল।
আমরা গভীরভাবে আশাবাদী যে আপনারা উত্তরোত্তর আপনাদের সহযোগিতা বৃদ্ধি করবেন। আপনাদের অব্যাহত সাহায্য গরীব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবে ইনশা্আল্লাহ । আমরা বিনয়ের সাথে আপনাদেরকে আশ্বস- করছি যে, আপনাদের প্রদত্ত যাকাতসহ সকল দান-অনুদান অত্যন- স্বচ্ছতার সাথে ব্যয় করা হয়।
আসুন রমযান মাসকে গরীব-দুঃখী মানুষের কল্যাণে বিশেষভাবে কাজে লাগাই। আল্ল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার পছন্দনীয় পথে সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত রাখি ।
আপনার ও আপনার পরিবারের সার্বিক কল্যাণ কামনা করছি। শানি- ও নিরাপত্তা কামনায় দোয়াসহ |